logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

  • Published
  • 28 Apr, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি)-এর ৪র্থ সভা ২৭ এপ্রিল (সোমবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অ্যাকাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন, কেপিআই (Key Performance Indicator) ফ্রেমওয়ার্ক চূড়ান্তকরণ, সিএ থেকে টিউটোরিয়াল কার্যক্রম অন্তর্ভুক্ত, সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এবং আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক নিয়মাবলি উন্নয়নের বিষয় অন্তর্ভুক্ত ছিল।
এছাড়াও প্রতিটি বিভাগে পিএসএসি মনিটরিং পরিকল্পনা প্রণয়ন ও বাজেট বরাদ্দ, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, বিদেশি শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রণয়ন, বিভাগীয় কারিকুলাম কমিটিতে অ্যালামনাই ও নিয়োগকর্তাদের অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয়ের ভিশন ও মিশন হালনাগাদ, কেপিআই-ভিত্তিক বিভিন্ন পুরস্কার প্রবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সবার প্রোফাইল তৈরি ও হালনাগাদ বাধ্যতামূলক করার বিষয়েও আলোচনা হয়।
সভায় অ্যাক্রেডিটেশন সংক্রান্ত অগ্রগতি কিভাবে করা যায়, আইকিউএসি’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা এবং সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর নির্ধারিত মানদণ্ড বাস্তবায়নে আইকিউএসি-কে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি প্রতিটি ডিসিপ্লিনে মানদণ্ডভিত্তিক প্রতিনিধি মনোনয়নের মাধ্যমে সীমাবদ্ধতা ও সম্ভাব্য অগ্রগতি চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রতিটি বিভাগে ওবিই বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন আইকিউএসি কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ ও কর্মশালার প্রস্তাবিত বাজেট ও ব্যয় সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আইকিউএসি’র কার্যক্রমের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর উপস্থাপন এবং নিয়মিত সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সদস্যবৃন্দ- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবু লায়েক, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসেন।
সভায় আলোচ্য বিষয়সমূহ উপস্থাপন করেন কিউএসি’র সদস্য সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।