জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ময়নুল হাসান সম্প্রতি জাপানে Chugai Foundation-এর পোস্টডক ফেলোশিপের আওতায় তাঁর পোস্টডক গবেষণা সফলভাবে সম্পন্ন করেছেন। এ উপলক্ষে সোমবার (৪ মে ২০২৬) তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন এবং ফার্মেসি বিভাগের চেয়ারমযান অধ্যাপক ড. সুকুমার বেপারীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. ময়নুল হাসান জাপানে প্রখ্যাত গবেষক Nobu N. Noda-এর তত্ত্বাবধানে উক্ত ফেলোশিপের অধীনে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন এবং তা সফলভাবে সম্পন্ন করেন। অধ্যাপক Noda ২০১৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী Yoshinori Ohsumi-এর অটোফ্যাজি বিষয়ক গবেষণার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

