logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি উপাচার্যের আকস্মিক বিভিন্ন দপ্তর পরিদর্শন, জবাবদিহিতা জোরদারের নির্দেশ

  • Published
  • 05 May, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম তদারকির অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন আকস্মিক পরিদর্শন করেছেন। রবিবার (৪ মে ২০২৬) বেলা ১২টা ১৫ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, শরীরচর্চা শিক্ষা কেন্দ্র, মেডিকেল সেন্টার এবং অডিট সেল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপাচার্য মহোদয় সংশ্লিষ্ট দপ্তরসমূহে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাদের দায়িত্ব পালনের বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপাচার্য মহোদয় প্রতিটি দপ্তরে কর্মরতদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যেসব ডেস্ক খালি রয়েছে, সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন, যাতে সেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ধরনের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।