জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যাডমিন্টন ও টেবিল টেনিস দল আসন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এ অংশগ্রহণের প্রাক্কালে বুধবার (৬ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আগামী ৭ মে থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস দল। প্রতিযোগিতাকে সামনে রেখে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে উপাচার্য মহোদয় খেলোয়াড় সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং আসন্ন প্রতিযোগিতায় তাদের সার্বিক সাফল্য কামনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
