logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ইসলামিক স্টাডিজ বিভাগে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের ১৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

  • Published
  • 10 May, 2026
শুক্রবার (৮ মে ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের ১৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও নবাগতরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন, ইসলামিক স্টাডিজ বিষয়ে মৌলিক জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে এবং কোরআন ও হাদিস থেকে সঠিকভাবে জ্ঞান আহরণ করা প্রত্যেকের দায়িত্ব।
তিনি আরও বলেন, সমাজে ইসলাম সম্পর্কে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার একটি বড় অংশ ইসলামিক ব্যাকগ্রাউন্ডসম্পন্ন কিছু মানুষের ভুল ব্যাখ্যা ও অপব্যাখ্যার কারণে সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ইসলামিক স্টাডিজকে ধারণ করবে, তাদের মাধ্যমে যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেশনাল প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিভাগের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।