জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভা বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে এটি ছিল প্রথম সিন্ডিকেট সভা। সভা শুরুর পূর্বে সিন্ডিকেটের সদস্যবৃন্দ উপাচার্য মহোদয়কে শুভেচ্ছা জানান।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
এছাড়াও, অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আলিফ রুদাবা, যুগ্ম সচিব শারমিনা নাসরীন এবং এসডিএফের চেয়ারপার্সন ড. মোহাম্মদ আব্দুল মজিদ সভায় অংশগ্রহণ করেন।

