সোমবার (১৫ জুন ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
সাক্ষাৎকালে উভয়েই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং উচ্চশিক্ষা, গবেষণা ও বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

