logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি উপাচার্যের সঙ্গে হিউমেন কেয়ার ইনিশিয়েটিভ, ইউকে-এর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 17 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) তাঁর কার্যালয়ে হিউমেন কেয়ার ইনিশিয়েটিভ, ইউকে-এর চেয়ারম্যান ড. আব্দুদ দাইয়্যান মুহাম্মদ ইউনুছ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা এবং মানবকল্যাণমূলক কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
উপাচার্য মহোদয় অতিথিকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ফলপ্রসূ সম্পর্ক গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন।