logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, প্রস্তুতি পরিদর্শনে উপাচার্য

  • Published
  • 17 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আগামীকাল বুধবার (১৭ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের স্নাতক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি।
অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং বিভিন্ন আয়োজন পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। এ সময় তিনি অনুষ্ঠানস্থলের সাজসজ্জা, মঞ্চ প্রস্তুতি, অতিথিদের আসন ব্যবস্থা, শিক্ষার্থীদের অংশগ্রহণসহ সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।