logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে জবি ক্যারাম দলের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 21 Jun, 2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা-২০২৬ (ছাত্র-ছাত্রী) এ অংশগ্রহণের প্রাক্কালে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারাম দল (ছাত্র-ছাত্রী) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ক্যারাম দলের সদস্যরা আসন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে উপাচার্য মহোদয়কে অবহিত করেন। উপাচার্য মহোদয় দলের সদস্যদের শুভকামনা জানান এবং প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা-২০২৬ আগামী ১৯ থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ক্যারাম দল অংশগ্রহণ করবে।