logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি অণুজীব বিজ্ঞান বিভাগের এমএসসি প্রফেশনাল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Published
  • 21 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অণুজীব বিজ্ঞান বিভাগের এমএসসি প্রফেশনাল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৯ জুন ২০২৬) সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্‌দীন বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে উপাচার্য অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি পরিদর্শন করেন। তিনি বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন এবং ল্যাবরেটরির সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগমসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।