logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির ভূগোল ও পরিবেশ বিভাগে এমএডিএম প্রফেশনাল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • Published
  • 28 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এমএসসি ইন এনভায়রনমেন্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমএডিএম) প্রফেশনাল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিদর্শন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপাচার্য মহোদয় পরীক্ষা গ্রহণের পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করেন।
পরিদর্শনকালে এমএডিএম প্রফেশনাল প্রোগ্রামের প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদেরসহ ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা ও সংশ্লিষ্টদের ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।