logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ প্রফেশনাল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Published
  • 28 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ (প্রফেশনাল প্রোগ্রাম)-এর ১৪তম ব্যাচের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৬ জুন ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ এবং প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ভর্তি পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।