logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ অর্থ বছরে ৩ শত ৩০ কোটি টাকার বাজেট অনুমোদন

  • Published
  • 30 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট ২৩০ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকা ও ২০২৬-২০২৭ অর্থ বছরের মূল বাজেট ৩ শত ৩০ কোটি টাকা অনুমোদিত হয়েছে।
আজ সোমবার (২৯ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১২ তম (বিশেষ) সভায় এই বাজেট অনুমোদিত হয়। সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বাজেটের বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট ২৩০ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকা (যার মধ্যে ইউজিসি বরাদ্দ ২০২ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ২৭ কোটি টাকা ৫০ লক্ষ টাকা অর্ন্তভূক্ত) এবং ২০২৬-২৭ অর্থ বছরের মূল বাজেট ৩৩০ কোটি টাকা (এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক বরাদ্দ ১৫৯ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ২৭ কোটি ৫০ লক্ষ টাকা ও ঘাটতি ১৪৩ কোটি ৩৯ লক্ষ ৩৭ হাজার অর্ন্তভূক্ত)।
উল্লেখ্য যে, ২০২৬-২৭ অর্থ বছরের মূল বাজেটে ইউজিসি কর্তৃক গবেষণা অনুদান ও যানবাহন খাতে বরাদ্দ স্থগিত রয়েছে এবং অন্যান্য আরো কিছু খাতে চাহিদার ৫০% কম অর্থ বরাদ্দ দিয়েছেন। যা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিয়ন্ত্রনে রয়েছে, তা পরবর্তীতে সংশোধিত বাজেটে পাওয়া যাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেছেন।
বাজেটে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য গবেষণাখাতে ৮ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ৩০ লক্ষ টাকা, অন্যান্য অনুদান খাতে ৬২ কোটি ৬ লক্ষ ৩৪ হাজার টাকা, যন্ত্রপাতি খাতে ৫ কোটি ৯৭ লক্ষ টাকা, যানবাহন খাতে ৫ কোটি টাকা, তথ্য ও প্রযুক্তি খাতে ২ কোটি ৩০ লক্ষ টাকা এবং অন্যান্য মূলধন খাতে ১ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও বেতন ভাতা বাবদ ১২৯ কোটি ৮০ লক্ষ ৬৬ হাজার টাকা, পণ্য ও সেবা বাবদ ১০৮ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি বাবদ ৬০ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণের জন্য ৩০ কেটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া উন্নয়ন প্রকল্প বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৭৪৬ কোটি ৬ লক্ষ ৩১ হাজার টাকা, যার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের প্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট ৩৬৯ কোটি ৩৪ লক্ষ টাকা এবং প্রকল্পের কাজের অগ্রগতি বিবেচনায় অবশিষ্ট কাজের জন্য ২০২৬-২৭ অর্থ বছরের মূল বাজেট ২০১ কোটি ২১ লক্ষ ১১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, শিক্ষার্থীদের আবাসন সমস্যার পূর্নাঙ্গ সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হল নির্মান খাতের ৩০ কোটি টাকা এবং শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে প্রণীত বিশেষ বৃত্তি নীতিমালার অনুযায়ী বৃত্তি প্রদানের জন্য ৬০ কোটি টাকাসহ সর্বমোট ঘাটতি মোট ১৪৩ কোটি ৩৯ লক্ষ ৩৭ হাজার টাকার ২০২৬-২৭ অর্থ বছরে বরাদ্দ দেওয়ার জন্য সিন্ডিকেট সভা থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতার জন্য জোর সুপারিশ করা হয়।
সিন্ডিকেট সভায় উপাচার্য মহোদয় এই বাজেট অনুমোদনের সুপারিশের জন্য অর্থ কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, পরিচালক (অর্থ ও হিসাব) এবং অর্থ ও হিসাব দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কে ধন্যবাদ জানান।