জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের ১৯, ২০ ও ২১তম ব্যাচের নবীনবরণ এবং ১৩,১৪ ও,১৫ তম ব্যাচের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠান বুধবার (৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, মনোবিজ্ঞান মূল্যবোধ ও মানসিকতা শেখায়। কিভাবে মানুষকে বুঝতে হয়, মানুষকে শেখাতে হয় সেটা মনোবিজ্ঞান শেখায়। মনোবিজ্ঞান মানুষের মনের কথা বলে। মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা মানসিক চাপ মোকাবিলা এবং দক্ষতা বিকাশে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তারা মানসিক চাপ নিয়ন্ত্রণ, পরীক্ষার চিন্তা ও অন্যান্য সামাজিক উদ্বেগের কারণগুলি ভালভাবে নিতে পারে। মনোবিজ্ঞান বিষয় পড়াশুনার বাইরেও বর্তমান সময়ে জীবনযুদ্ধে বা প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পড়াশুনার পাশাপাশি এআই বিষয়েও দক্ষতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
