১৩ জুলাই ২০২৬ (সোমবার) সকাল ৯:৩০টায় জগন্নাথ শ্বিবদ্যিালয়রে উপার্চায মহোদয়ের সভাকক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠতি হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একনিষ্ঠ ভাবে কাজ করতে এবং সকলকে পরিবারের মতো বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে বলেন। পাশাপাশি কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ের প্রতি সবসময় আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
জবি কর্মকর্তা সমিতির সভাপতি ও অর্থ ও হিসাব দপ্তরের উপ পরিচালক (ফান্ড এন্ড বাজেট)-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম। এসময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৬ জুলাই ২০২৬ সমিতির অভিষেক ও সাধারণ সভা নিয়ে উপাচার্য মহোদয়কে অবহিত করা হয়।
