logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জুলাই শহিদ দিবস উপলক্ষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দু'আ মাহফিল অনুষ্ঠিত

  • Published
  • 20 Jul, 2026
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) জুলাই শহিদ দিবস উপলক্ষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দু'আ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির সভাপতি ও অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে দু'আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং মহিলাদের নামাজের জন্য নির্ধারিত স্থানে বিশেষ অতিথ হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
দু'আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, ২০২১ সালের ১৬ জুলাই আজকের এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় মসজিদে দু'য়া মাহফিলে মাত্র চারজন লোক উপস্থিত ছিলো। জুলাই গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের কারণে আজকে মসজিদ ভর্তি লোক দু'আয় অংশগ্রহণ করেছে। জুলাই হয়েছে বিধায় এটা সম্ভব হয়েছে। তাই জুলাই গণ-অভ্যুত্থানকে আমাদের বুকে ধারণ করতে হবে। ছাত্র আন্দোলনে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করতে হবে। এদের আত্মদানের ফলেই জাতি স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে। ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা এবং ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তাদের চেতনাকে মননে ধারণ করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লব কারো কোনো একক অবদান নয়। এটি শিক্ষার্থী, দিনমজুর ও কৃষকসহ সাধারণ মানুষের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ফসল। তাই জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে তাহলে শহিদের এই আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সত্য ও সুন্দরের পক্ষে ন্যায় এবং সামাজিক ইনসাফ মতো দেশ গড়ার জন্য যুগে যুগে তরুণরা নেতৃত্ব দিয়েছেন। শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও জবির শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদসহ অসংখ্য তাজাপ্রাণের বিনিময়ে আমরা পেয়েছি জুলাই পরবর্তী বাংলাদেশ।
এসময় তিনি শহিদদের স্মরণে বিশেষ স্মৃতিচারণ এবং তাদের রুহের মাগফিরাত কামনায় কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
দু'আ মাহফিল আরো বক্তব্যে প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি।
দু'আ মাহফিল সঞ্চালনায় ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। দু'আ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম-কাম-খতিব মাওলানা মো: ছালাহ উদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতি, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু),জবি ছাত্রদল ও জবির ক্রীয়াশীল ছাত্র সংগঠন এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।