logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই ) কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Published
  • 20 Jul, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে "Training on Assessment Strategies in Implementing Outcome-Based Education (OBE) Curriculum" শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রবিবার (১৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
প্রশিক্ষণ কর্মশালায় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন ও বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গুণগত মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে চাই এবং এই চ্যালেঞ্জে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। বর্তমান দ্রুত পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায় গুণগত মান বজায় রাখা কেবল একটি বিকল্প নয়, বরং এটি একটি অপরিহার্য বিষয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে নিতে হলে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পাঠ্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত সংস্কৃতি গড়ে তোলা, স্বীকৃতি অর্জনের প্রস্তুতি, গুণগত মান নিরীক্ষা এবং অভ্যন্তরীণ প্রশাসনিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক শিক্ষক নিজ নিজ সৃজনশীলতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে অবদান রাখবেন এবং ওবিই কারিকুলাম বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
উপাচার্য আরো বলেন, ভবিষৎ আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই ) কারিকুলাম কতটুকু বাস্তবায়িত হয়েছে কিনা সে বিষয়ও আমরা আপনাদের কাছে জানতে চাইবো। তাই আপনারা এই প্রশিক্ষণে মনোযোগী হবেন এবং সবাই মিলে জাতিগঠনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, নিজেকে নিজেদের দায়িত্ব নিতে হবে।সময়মতো ক্লাস, পরীক্ষা ও রেজাল্ট দিতে হবে। এখানে কোন ধরণের গাফলতি করলে চলবে না।বিশ্ববিদ্যালয়ের মানসম্মত স্বীকৃতি অর্জন এবং বৈশ্বিক মানদণ্ডে পৌঁছাতে হলে ওবিই পাঠ্যক্রম বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে আইকিউএসি কার্যকর ভূমিকা রেখে চলেছে।
‘Training on Assessment Strategies in Implementing Outcome-Based Education (OBE) শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কী-নোট উপস্থাপন করেন সিলেট আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম ।
প্রশিক্ষণ কর্মশালার স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবংঅনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।
দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় (১৯ জুলাই ২০২৬ তারিখ) বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ২১তম ব্যাচের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের সকল বিভাগ ও ইনস্টিটিউটের প্রথম বর্ষ পরীক্ষার প্রথম পরীক্ষক (First Examiner) এবং পরীক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।