logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে Apply for Academic Documents (Certificate & Transcript) মডিউলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • Published
  • 20 Jul, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে Apply for Academic Documents (Certificate & Transcript) মডিউলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন রবিবার (১৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়েব অ্যাপ্লিকেশনটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন ও বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোঃ রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিং এ আরও এগিয়ে নিতে বর্তমান উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে হলে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে হবে। কোনো ব্যক্তির অনুপস্থিতি, অবহেলা বা দায়িত্বে শৈথিল্য যেন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রা ও লক্ষ্য অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠানকে নিজের বলে ধারণ করে উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে ইচ্ছাকৃত গাফিলতি বা দায়িত্বে অবহেলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবে বলেও তিনি সতর্ক করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যেই প্রশাসনের প্রতিটি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের গঠনমূলক মতামত ও পরামর্শকে স্বাগত জানিয়ে বলেন, এসব সুপারিশ যথাযথভাবে অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট সিস্টেম বা সেবাকে ধাপে ধাপে আরও কার্যকর, আধুনিক এবং ব্যবহারবান্ধব (User-friendly) হিসেবে উন্নয়ন করা হবে।
Apply for Academic Documents (Certificate & Transcript) উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শহিদুল ইসলাম, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল আলীম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো: আজম খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. নাসির উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, পিআরআইপির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুস সালাম বক্তব্য প্রদান করেন।
Apply for Academic Documents (Certificate & Transcript)-এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপসহ সকল প্রকার একাডেমিক ডকুমেন্ট অনলাইনে মাধ্যমে আবেদন ও উত্তোলন করতে পারবে। এসময় বিভিন্ন দপ্তরসমূহের প্রধান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নেতৃবৃন্দ, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মী ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।