জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (থিসিস) এবং এমফিল ও পিএইচডি শিক্ষার্থী/গবেষকদের গবেষণা অনুদানের চেক হস্তান্তর সোমবার (২০ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন ।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, সবাই মিলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। দীর্ঘ ২১ বছরের পথচলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতদূর বিকশিত হয়েছে সেখানে শিক্ষকদের অবদান অপরিসীম। গবেষকদের গবেষণা অনুদানের চেক হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত।পূর্বের শিক্ষাবের্ষর তুলনায় বর্তমানে প্রায় দ্বিগুন অর্থ বরাদ্ধ দেয়া হয়েছে গবেষণায়। ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে হলে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
গবেষকদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে নিতে হলে গবেষণার কোন বিকল্প নেই। আমাদের শিক্ষা ও গবেষণা কাজে বেশী মনোনিবেশ হতে হবে। পাশাপাশি আজকে যারা গবেষণার চেক গ্রহণ করছেন তাদের সকলের জীবনের সফলতা কামনা করছি।
উপাচার্য আরো বলেন, ইতোমধ্যে আমরা ১০৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান, শিক্ষকদের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান, শিক্ষকদের রিসার্স অ্যাওয়ার্ড, শিক্ষার্থীদের মেধা/আবাসন বৃত্তি প্রদান, নতুন শিক্ষাবের্ষর ১ম দিন ক্লাস শুরু ও তাদের আইডি কার্ড প্রদান করতে আমরা সক্ষম হয়েছি। শিক্ষকদের ‘Training on Assessment Strategies in Implementing Outcome-Based Education (OBE) চলমান রেখেছি। Apply for Academic Documents (Certificate & Transcript) মডিউলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শীঘ্রই কুইক রেসপন্স অ্যাপ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। তাই আমাদেরকে গনসচেতনতা তৈরি করতে হবে এবং ৫ আগস্টের পর যে পরিবর্তন সেটি সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার পরিবর্তন। এখান থেকে গঠনমূলক কাজে আমাদের সামিল হতে হবে, তা না হলে আমাদের ২৪-এর যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাস্তবায়ন হবে না।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আপনাদেরকে সামান্য অনুদান তুলে দিতে পেরে আমরা সত্যিকারে আনন্দিত। গবেষণার মান যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেদিকে আমরাদেরকে মনোযোগী হতে হবে।
এসময় আরো বক্তব্যে প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক, অর্থ ও হিসাব এবং প্রক্টরসহ প্রমুথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো: গিয়াস উদ্দিন। এছাড়া ও আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক, চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, পরিচালক (গবেষণা), পরিচালক, আইকিউএসি, পরিচালক,পিআরআইপি ও অনুদানের চেকপ্রাপ্তরা।
উল্লেখ্য, মাস্টার্স(থিসিস) ২০২৩-২০২৪ শিক্ষাবের্ষর ৪৯৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯৯৮০/- করে ৪৯৭০০৪০/- এমফিল ২০২৫-২০২৬ শিক্ষাবের্ষর ৪৯ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৪০০০/- করে ১১৭৬০০০/- ও পিএইচডি ২০২৫-২০২৬ শিক্ষাবের্ষর ৪০ জন, ২০২৩-২০২৪ শিক্ষাবের্ষর (২য় বার) ২৫ জন এবং ২০২৪-২০২৫ শিক্ষাবের্ষর (২য় বার) ৩০ জন সহ মোট ৯৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩৬০০০/- করে ৩৪২০০০০/-সর্বমোট ৯৫,৬৬,০৪০/- (পঁচানব্বই লক্ষ ছেষট্টি হাজার চল্লিশ)টাকা ৬৪২ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদানের চেক হস্তান্তর করা হয়।গবেষকদের অনুদানের অর্থ ইএফটিএন (EFTN)-এর(ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক) মাধ্যমে তাদের নিজ নিজ একাউন্টে প্রদান করা হবে।




