logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই ) কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠিত

  • Published
  • 21 Jul, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে "Training on Assessment Strategies in Implementing Outcome-Based Education (OBE) Curriculum" শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনি সোমবার (২০ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় সমাপনি দিনে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই ) কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষকদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যেকোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। জুলাই পরবর্তি একটি ফ্যাসিবাদমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা জরুরি। কোনো ধরনের সহিংসতা, জোরপূর্বক অযৌক্তিক দাবি আদায়, শিক্ষকদের অসম্মান কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায় ও অপরাধের সঙ্গে কোনো ধরনের আপস না করে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন জনগোষ্ঠী তৈরিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
উপাচার্য আরো বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় গুণগত মান বজায় রাখা কেবল একটি বিকল্প নয়, বরং এটি একটি অপরিহার্য বিষয়। আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে নিতে হলে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পাঠ্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। শিক্ষকদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখার ব্যাপারে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। অন্যায় ও অপরাধের সঙ্গে কোনো ধরনের আপস না করে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন জনগোষ্ঠী তৈরিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করবে। তাই এ ধরনের প্রশিক্ষণ একজন শিক্ষকের পেশাগত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গুণগত মান উন্নয়নে এবং বৈশ্বিক মানদণ্ডে পৌঁছাতে হলে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক সমাজ জাতিগঠনে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই ) কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষক, কী-নোট স্পীকার ও সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানান।
‘Training on Assessment Strategies in Implementing Outcome-Based Education (OBE) শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কী-নোট উপস্থাপন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।
দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনি সোমবার (২০ জুলাই ২০২৬ তারিখ) বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ২১তম ব্যাচের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিজনেস ষ্টাডিজ অনুষদ, বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের শিক্ষক প্রথম বর্ষ পরীক্ষার প্রথম পরীক্ষক (First Examiner) এবং পরীক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।