জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তাফিজ আহমেদ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন।
উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন অধ্যাপক মোস্তাফিজ আহমেদকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের মাধ্যমে দপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় অধ্যাপক মোস্তাফিজ আহমেদ নতুন দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



