logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত

  • Published
  • 03 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেনকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।