logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক কার্যক্রম

  • Published
  • 03 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
______________
৩০ জুলাই ২০২৬
* জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাণিবিদ্যা বিভাগ, সিএসই বিভাগ এবং অণুজীব বিজ্ঞান বিভাগগুলোর পৃথক আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানগুলোতে আলাদাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আয়োজন অনুষ্ঠিত হয।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুমোদিত আরডিপিপিতে অন্তর্ভুক্ত অঙ্গসমূহের সার্বিক অগ্রগতি নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
* উদ্ভিদবিজ্ঞান বিভাগে নবীনবরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। অনুষ্ঠানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একইসঙ্গে বিভাগের স্পোর্টস, কালচারাল ও ডিবেটিং ক্লাবের সেরা পারফর্মারদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিভাগের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
______________
২৯ জুলাই ২০২৬
• সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছেন। জুডো প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করে ছাত্র ও ছাত্রী উভয় গ্রুপে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। একইসঙ্গে আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল ছাত্র গ্রুপে রানার-আপ হয়। এই সাফল্যের উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুডো ও কারাতে দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে তাঁর অফিসের কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
* জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ এবং ফার্মেসি বিভাগগুলোর পৃথক আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানগুলোতে আলাদাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আয়োজন অনুষ্ঠিত হয।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার নিউজ স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নিউজ স্ট্যান্ড উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। অনুষ্ঠানে দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ও পরিচালক নাজিফা বাহাউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তাফিজ আহমেদ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন।
______________
২৮ জুলাই ২০২৬
* গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত লার্নিং উইথ হ্যাপিনেস বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণ সংক্রান্ত সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সরকার শিক্ষার পরিবেশকে শিক্ষার্থীদের জন্য আরও সহজ ও আনন্দদায়ক করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। মুখস্থ বিদ্যা বা চাপের বদলে শিক্ষার্থীরা যাতে সৃজনশীল উপায়ে শিখতে পারে, সেজন্য শিক্ষাক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। নতুন কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং প্রযুক্তি-নির্ভর শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
* জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
______________
২৭ জুলাই ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের আওতাধীন যানবাহনে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য Vehicle Tracking Service (GPS) সেবা চালু এবং যানবাহনের সর্বোচ্চ নিরাপত্তা, গতি নিয়ন্ত্রণ, যাত্রাপথের স্বচ্ছতা নিশ্চিতকরণ ও আধুনিক ডিজিটাল ফ্লিট ম্যানেজমেন্ট ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান Obhai Solutions Ltd-এর মধ্যে পরিষেবা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। চুক্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং Obhai Solutions Ltd-এর পক্ষে প্রতিষ্ঠানটির জিএম মোঃ মহিউদ্দিন আহমদ স্বাক্ষর করেন।
* পদার্থবিজ্ঞান বিভাগের ১৯তম, ২০তম ও ২১তম ব্যাচের নবীনবরণ, ১৩তম ও ১৪তম ব্যাচের বিদায় এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে এসএন নাহার বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবর্ষের চারজন কৃতী শিক্ষার্থীকে এসএন নাহার অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান করা হয়। এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভের সুযোগ অর্জন করায় তাঁদের বিভাগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
* জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় ধারাবাহিকভাবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোবাইল নেটওয়ার্কিং সম্প্রসারণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্কিং সম্প্রসারণের দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক এ এম আখতারুল ইসলাম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর চতুর্থ সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু’র সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন-এর সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জকসু’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, জকসু’র সহ-সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফসহ জকসু’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
*জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় ধারাবাহিকভাবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে ‘স্মৃতিতে জুলাই, বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়।
______________
২৬ জুলাই ২০২৬
* জুলাই গণ-অভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে ‘গণতন্ত্র, আইনের শাসন ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রেক্ষিত জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
*ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়।
*রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ‘ঢাকা দিবস ২০২৬: হৃদয়ে ঢাকা’ উদযাপনকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামী ৩১ জুলাই থেকে ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপন শুরু হবে। ঐতিহ্যবাহী পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কীভাবে এ আয়োজনে সক্রিয় ও সহযোগী ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে আলোচনা ও মতামত গ্রহণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুব সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য মহোদয় লোক প্রশাসন বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি নতুন দায়িত্ব পালনে তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির অভিষেক ও সাধারণ সভা-২০২৬ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি ও অর্থ দপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।