logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

এমএসএস ইন গভর্নেন্স অ্যান্ড পলিসি স্টাডিজ প্রফেশনাল প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Published
  • 03 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএসএস ইন গভর্নেন্স অ্যান্ড পলিসি স্টাডিজ (প্রফেশনাল) প্রোগ্রামের চতুর্থ ব্যাচের ভর্তি পরীক্ষা শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শনাকরেন। এ সময় তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক অবস্থা ও সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। পাশাপাশি পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মায়েনুল হক, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর উপস্থিত ছিলেন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত থেকে ভর্তি পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন।
সুষ্ঠু ব্যবস্থাপনা, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং সংশ্লিষ্টদের সক্রিয় তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।