logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের চুড়ান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Published
  • 03 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উদযাপন কমিটির তৃতীয় সভা রবিবার (২ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উদযাপন কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উদযাপন কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। জুলাইকে অন্তর দিয়ে ধারণ করতে হবে। কথা নয় কাজ দিয়েই বাস্তবায়ন করতে হবে জুলাইকে। দিবসটির তাৎপর্য, ইতিহাস এবং গণতান্ত্রিক চেতনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আরও ব্যাপকভাবে তুলে ধরার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হয়। ইতোমধ্যে অনেক বিভাগ ও ইনস্টিটিউটে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সেমিনার আয়োজন সম্পন্ন করেছে এবং একই সঙ্গে দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের নিয়ে শহিদ ইকরামুল হক সাজিদ ভবনের নীচতলায় জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিত্র ও ঐতিহাসিক মুহূর্ত নিয়ে একটি ফটোগ্রাফি ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের নিয়ে পূর্ণাঙ্গ একটি ডকুমেন্টরী প্রস্তুতের কাজ চলমান রয়েছে। তার দিক নির্দেশনা প্রদানের লক্ষে একটি শর্ট ডকুমেন্টরি প্রদর্শিত হবে।
সভায় উপস্থিত সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
৪ আগস্ট ২০২৬ তারিখে দিনব্যাপি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা আলোকচিত্র প্রদর্শনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান, অধ্যাপক ড. মামুন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, উপাচার্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, উপাচার্য, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. সাবিনা শরমীন, টেজারার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া, সভাপতি (ভারপ্রাপ্ত) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং অধ্যাপক ড. ইমরানুল হক, সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপস্থিত থাকবেন। এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে শহিদ একরামুল হক সাজিদের মাতা জনাব লিপি বেগম ও প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন আহমাদ, ইতিহাস বিভাগ, জবি ও পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম)। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন রেজিস্টার (ভারপ্রাপ্ত) জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
আজকের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, সহায়ক র্কমচারী কল্যান সমিতি, জবি ছাত্রদল ও ক্রীয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।