logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন

  • Published
  • 04 Aug, 2026
সোমবার (৩ আগস্ট ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা আসন-৩৩২ আসনের সংসদ সদস্য জনাব নাদিয়া পাঠান পাপন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ৬ষ্ঠ আবৃত্তি উৎসব উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।