জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
______________
৬ আগস্ট ২০২৬
* জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান চলাকালে মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ও জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নিকট জকসু, ছাত্রদল ও ছাত্রশক্তির ভিন্ন ভিন্ন প্রতিনিধিদল স্মারকলিপি হস্তান্তর করে।
______________
৫ আগস্ট ২০২৬
* জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান চলাকালে মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
______________
৪ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে শহীদ একরামুল হক সাজিদের মাতা লিপি বেগমকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।
* জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান চলাকালে মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের আহ্বানে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
* জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয মিলনায়তনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হলে তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। একইসঙ্গে আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
______________
৩ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ‘৬ষ্ঠ আবৃত্তি উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে আন্তঃবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও আবৃত্তি পরিবেশনাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।
* জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফিন্যান্স বিভাগ, ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের পৃথক আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানগুলোতে আলাদাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রেজারার অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আয়োজন অনুষ্ঠিত হয।
* গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
______________
২ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উদযাপন কমিটির তৃতীয় সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উদযাপন কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হয়। ইতোমধ্যে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সেমিনার আয়োজন সম্পন্ন করেছে এবং একই সঙ্গে দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
* জুলাই গণঅভ্যুত্থানের ২০২৬ সালের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে জুলাই উদযাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় লোক প্রশাসন বিভাগ, রসায়ন বিভাগ এবং বাংলা বিভাগের পৃথক আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানগুলোতে আলাদাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আয়োজন অনুষ্ঠিত হয।
______________
৩১ জুলাই ২০২৬
* রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএসএস ইন গভর্নেন্স অ্যান্ড পলিসি স্টাডিজ (প্রফেশনাল) প্রোগ্রামের চতুর্থ ব্যাচের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।ভর্তি পরীক্ষা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।
*আইন বিভাগের এলএলএম (প্রফেশনাল) প্রোগ্রামের ২৩তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান বিভাগের নিজস্ব শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।


