logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব ল-এর ৭ম ভলিয়মের মোড়ক উন্মোচন

  • Published
  • 16 Aug, 2026
জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব ল-এর ৭ম ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন জার্নালটির মোড়ক উন্মোচন করেন। জার্নালটির ৭ম ভলিউমের সংখ্যায় আইন ও সংশ্লিষ্ট বিষয়ে মোট ৭টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জার্নালটির প্রধান সম্পাদক ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসন এবং আইন অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় জার্নালের সম্পাদনা কমিটির সহযোগী সম্পাদক ও সদস্যবৃন্দ এবং আইন অনুষদভুক্ত বিভাগগুলোর চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।