logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের বিষয়ে দ্বিপক্ষীয় সভা

  • Published
  • 16 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতাধীন নির্বাহক এজেন্সি হিসেবে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুমোদিত আরডিপিপিতে অন্তর্ভূক্ত পরামর্শক ব্যয় অঙ্গসহ অন্যান্য অঙ্গের কাজের বিষয়ে একটি দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণকাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশোধিত নকশা চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের বিভিন্ন অবকাঠামোগত কাজ বাস্তবায়নের পাশাপাশি ‘পরামর্শক সেবা’ খাতের আওতায় প্রণীত মাস্টার প্ল্যান অনুযায়ী দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থাপনার নকশা প্রণয়নের কাজও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, দ্বিতীয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা এবং অন্যান্য ভবন ও স্থাপনার নকশা প্রণয়ন ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর খালিদ হাসান অভ্যন্তরীণ সড়কের নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বে অনুমোদিত নকশায় কিছু পরিবর্তনের প্রস্তাব উপস্থাপন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদের যৌথ আলোচনার মাধ্যমে প্রস্তাবিত পরিবর্তনসমূহ পর্যালোচনা করা হয়। প্রয়োজনীয় কারিগরি ও বাস্তবসম্মত সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট রাস্তার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজকের সভায় সংশোধিত নকশাটি উপস্থাপন করা হলে তা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদন প্রদানের সুপারিশ করা হয় যা, পিএসসি সভায় অনুমোদনযোগ্য। সভায় প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তাসহ অন্যান্য ভবন ও স্থাপনার নকশা, নির্মাণকাজের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম প্রকল্পের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে নিয়োজিত পরামর্শকের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিগণ উপস্থিত থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রকল্প তদারকি কমিটির আহ্বায়ক সহ অন্যান্য সদস্যবৃন্দ, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. আজম খান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদসহ বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।