জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন-এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) উপাচার্যের অফিস কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ প্রক্টরিয়াল কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও প্রক্টরিয়াল কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আজম খান এবং সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।





