বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
সৌজন্য সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
