logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অ্যাকাডেমিক অডিটর নির্বাচিত

  • Published
  • 19 Aug, 2026
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কর্তৃক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও অ্যাকাডেমিক প্রোগ্রামের ‘বহিঃস্থ গুণগত মান নিরূপণ কার্যক্রম’ সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেনকে অ্যাকাডেমিক অডিটর হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপাচার্য মহোদয় অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন-কে অভিনন্দন জানান এবং এ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর উপস্থিত ছিলেন।