জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সোবহান মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় তাঁরা উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের বিকাশ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ উপস্থিত ছিলেন।
