logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপিত

  • Published
  • 20 Aug, 2026
‘বিশ্ব আলোকচিত্র দিবস' উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (JnUPS)-র উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ফটোগ্রাফিক সোসাইটির সদস্যদের উপস্থিতিতে অতিথিদের 'শুভেচ্ছা ফ্রেম' উপহার ও কেক কেটে একটি বিশেষ ফটোওয়াকের (Photo Walk) শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রইছ উদ্‌দীন এবং ট্রেজারার ড. সাবিনা শরমীন।
এছাড়াও ছিলেন ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. আশরাফুল আলম, সংগঠনের সভাপতি মোঃ ছোলায়মান খান ও সাধারণ সম্পাদক অমৃতা সাহা প্রিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আমন্ত্রিত অতিথিরা কেক কেটে দিবসের শুভ সূচনা করেন এবং তরুণ আলোকচিত্রীদের কাজের ভূয়সী প্রশংসা করেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নির্দেশনায় আলোকচিত্রীদের সমন্বয়ে একটি বিশেষ ‘ফটোওয়াক’ শুরু হয়। ফটোওয়াকটি ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রার দৃশ্য ধারণের উদ্দেশ্যে যাত্রা করে যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।