জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব বিজনেস স্টাডিজ-এর চতুর্দশ ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন জার্নালটির মোড়ক উন্মোচন করেন।
জার্নালটির চতুর্দশ ভলিউমে ব্যবসায় শিক্ষা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মোট ১১টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এসব গবেষণাপত্রের মাধ্যমে ব্যবসায় শিক্ষা ও গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, জার্নালটির প্রধান সম্পাদক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূরসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে জার্নালের সম্পাদনা কমিটির সহযোগী সম্পাদক ও সদস্যবৃন্দ এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
