logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ইউজিসি আয়োজিত ‘ভাইস চ্যান্সেলর’স ডায়ালগ’-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অংশগ্রহণ

  • Published
  • 23 Aug, 2026
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপ ‘Vice-Chancellors’ Dialogue: Shaping the Future of Higher Education’-এ অংশগ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
শনিবার (২২ আগস্ট ২০২৬) সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজিত দুই দিনব্যাপী ‘উপাচার্যদের সংলাপ’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে ইউজিসির বাস্তবায়নাধীন HEAT প্রকল্পের আওতায় এ জাতীয় সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সংলাপে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির সদস্য এবং উচ্চশিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এ সংলাপে উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত রূপান্তর নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।