জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
______________
২০ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সংস্কার কাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে সংশ্লিষ্ট তদারকি কমিটি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশলী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং সভাপতিত্ব করেন ট্রেজারার অধ্যাপক ড. সবিনা শরমীন। এছাড়াও তদারকি কমিটির সদস্যবৃন্দসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান খানসহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ এবং ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
______________
১৯ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা কার্যক্রমের বিস্তার ও মানোন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের আয়োজনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষকদের জন্য ‘Systematic Literature Review as a Method of Literature Review for Ph.D. Researchers’ শীর্ষক সেমিনার শহিদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাই দারুসসালামের Universiti Brunei Darussalam-এর UBD School of Business and Economics-এর সহকারী অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম।
* ইতিহাস বিভাগের আয়োজনে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহ্মাদ।
* জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব বিজনেস স্টাডিজ-এর চতুর্দশ ভলিউমের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির ২৫তম সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
* ‘বিশ্ব আলোকচিত্র দিবস' উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (JnUPS)-র উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ফটোগ্রাফিক সোসাইটির সদস্যদের উপস্থিতিতে অতিথিদের 'শুভেচ্ছা ফ্রেম' উপহার ও কেক কেটে একটি বিশেষ ফটোওয়াকের (Photo Walk) শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রইছ উদ্দীন এবং ট্রেজারার ড. সাবিনা শরমীন।
______________
১৮ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগে Outcome-Based Education (OBE) কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে ‘Class Design and Evaluation Strategy’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।কর্মশালাটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাউসার ‘OBE in Practice: Designing Classroom Teaching and Evaluation for Effective Assessment’ শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন। দ্বিতীয় সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন ‘CLO based Question Setting: A Hands-on Approach’ শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সোবহান আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
* বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কর্তৃক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও অ্যাকাডেমিক প্রোগ্রামের ‘বহিঃস্থ গুণগত মান নিরূপণ কার্যক্রম’ সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেনকে অ্যাকাডেমিক অডিটর হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
______________
১৭ আগস্ট ২০২৬
* রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদযাপন উপলক্ষে আগামী ২৮ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঐতিহ্যবাহী পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাতে স্বতঃস্ফূর্ত ও অর্থবহভাবে এ আয়োজনে অংশগ্রহণ করতে পারে, সে লক্ষ্যে সভায় উপস্থিত সদস্যদের মতামত ও প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, সংগীত, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
* বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
______________
১৬ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সম্প্রসারণ ও এর কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের স্থান পুনর্বিন্যাসের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট স্থানসমূহ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় অবস্থিত মেডিকেল সেন্টার, কাউন্সিলিং সেন্টার ও সংস্থাপন শাখা পরিদর্শন করেন উপাচার্য। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট অফিসসমূহের বর্তমান স্থান ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং মেডিকেল সেন্টারের পরিসর সম্প্রসারণের জন্য বিদ্যমান অফিস স্পেস কীভাবে আরও সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পুনর্বিন্যাস করা যায়, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ বাসের গন্তব্য নবীনগর থেকে ধামরাই পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এ উদ্যোগে ধামরাই ও এর আশপাশের এলাকার শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে। বাস রুট সম্প্রসারণের উদ্যোগে তুরাগ বাসের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
______________
১৫ আগস্ট ২০২৬
* জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং পারস্পরিক ঐক্য ও সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এক সমঝোতা সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে এ সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) জিএস এস এম ফরহাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. আজম খান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি, খেলাফত ছাত্র মজলিস ও ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ) উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান, সহকারী কমিশনার (এসি) বদরুল হক, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
* বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
______________
১৪ আগস্ট ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহারকারী ৬৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠাভ্যাস, জ্ঞানচর্চা ও ক্যারিয়ার গঠনে উৎসাহিত করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সকল শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদকের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, এমপি, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ও নাভানা ফার্মার সিইও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. কামরুজ্জামান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক কামরুজ্জামান দুলাল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।
* জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের ২য় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাদ জুম’আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে শহিদ ইকরামুল হক সাজিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া সকলের আত্মার মাগফিরাত এবং আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী সকলের কল্যাণ কামনা করা হয়।
* ইসলামিক স্টাডিজ বিভাগের এমএ (প্রফেশনাল প্রোগ্রাম)-এর ১৪তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানবিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রফেশনাল প্রোগ্রামের ফল সেমিস্টার-২০২৬-এর ১১তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।


