মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪’-এর মূল্যায়ন কমিটির দ্বিতীয় সভা উপাচার্যের অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
সভায় স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক সভাটি পরিচালনা করেন।
