logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

  • Published
  • 27 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর ও মুনমুন মাশরাফী এবং লালমনিরহাট জেলা সমিতির সাবেক প্রধান উপদেষ্টা এম এ কাদের সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা সুজন।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লালমনিরহাট জেলার নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে বিদায় নিতে যাওয়া শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও সম্মান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।