logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের শিক্ষাছুটি নিয়ে স্ট্যান্ডিং কমিটির সভা

  • Published
  • 03 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও কর্মকর্তাদের শিক্ষাছুটি মঞ্জুরের নিমিত্তে গঠিত স্ট্যান্ডিং কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে সভায় শিক্ষক ও কর্মকর্তাদের শিক্ষাছুটি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক ও কর্মকর্তাদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি এবং শিক্ষাছুটি সংক্রান্ত বিষয়সমূহ যথাযথভাবে পর্যালোচনার গুরুত্ব সভায় গুরুত্ব পায়।
সভায় কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষাছুটি মঞ্জুরের ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ, সংশ্লিষ্টদের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বের বিষয় বিবেচনা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।