logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি উপাচার্যের সঙ্গে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 03 Sep, 2026

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে তাঁর  কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা।

সাক্ষাৎকালে তাঁরা উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক এবং ছাত্র হল-১-এর প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন।