বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী পর্বে উপাচার্য দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরঘাট সংলগ্ন দক্ষিণ পাড়ে আম, পেয়ারা, উদাল গাছের চারা রোপণ করেন। এই কর্মসূচির আওতায় ধারাবাহিকভাবে পরবর্তী পর্যায়ে দ্বিতীয় ক্যাম্পাসে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলেও জানানো হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিটি আস সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজম খান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক, ছাত্র হল-১ এর প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, বৃক্ষরোপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ আমিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ-বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




