জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কাউন্সিলের ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর অফিসের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, গবেষণা সেলের পরিচালক, আইকিউএসি’র পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, বহিঃসদস্য, ছাত্রকল্যাণ পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক উপস্থিত ছিলেন।
সভায় একাডেমিক কাউন্সিলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, একাডেমিক শৃঙ্খলা ও সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করেন।




