logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের ৮ম পিআইসি সভা অনুষ্ঠিত

  • Published
  • 13 Sep, 2026
"জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)" প্রকল্পের প্রকল্প এলাকা পরিদর্শন পরবর্তী প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)'র ৮ম সভা বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের চলমান বিভিন্ন নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দ্বিতীয় ক্যাম্পাসের সীমানা প্রাচীর (প্যাকেজ-২) ও অভ্যন্তরীণ রাস্তার কর্মপরিধি আরডিপির নির্দশনা অনুযায়ী বাস্তবায়নের বিষয়ে সভায় আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের পরবর্তী ফেইজের সকল স্থাপানর Conceptual Drawing প্রণয়নসহ সকল চূড়ান্ত নকশা ভেটিংসহ বিশ্ববিদ্যালয় হতে অনুমোদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
এ ছাড়া প্রকল্পের আওতাধীন বাণী ভবন ও ও. হাবিবুর রহমান ভবনের নির্মাণকাজের নকশা ভেটিংসহ অনুমোদনের বিষয়টিও সভার আলোচনায় স্থান পায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে MoU স্বাক্ষরের বিষয়ে সভায় আলোচনা হয়। পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় হতে বাংলাদেশ সেনাবাহিনীর অনুকূলে প্রদানকৃত টাকার অডিট আপত্তির বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় নকশা ভেটিং-সংক্রান্ত ব্যয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে নির্বাহের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়েও মতবিনিময় করা হয়।
প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে PL (Project Ledger) অ্যাকাউন্টের মাধ্যমে প্রকল্পের অর্থ পরিচালনার বিষয়টি সভায় আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের অডিট-সংক্রান্ত বিষয়সহ বাস্তবায়নের ক্ষেত্রে উদ্ভূত অন্যান্য প্রশাসনিক ও কারিগরি বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সহকারী প্রধান মোঃ শাহিনুর রহমান, পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের উপসচিব স্নিগ্ধা তালুকদার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, ২৫ ইসিবি’র প্রকল্প পরিচালক লে. কর্ণেল ইফতেখার আলম এবং প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মোঃ আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি জুম প্ল্যাটফর্মে আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, আইএমইডি, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।