বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম।
এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে তাঁরা আলোচনা করেন।




