বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাঁর দায়িত্বকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করেন।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।




