logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন জবি উপাচার্য

  • Published
  • 15 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের দ্বিতীয় মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা গ্রহণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।