logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করলেন উপাচার্য

  • Published
  • 15 Sep, 2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মাঠ ও বিভিন্ন বিভাগে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিদর্শনকালে উপাচার্য কলা ভবনের মাঠ, বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট স্থানসমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।” বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপাচার্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের আরও দায়িত্বশীলতার সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নিয়মিতভাবে ক্যাম্পাসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।