logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৯তম শৃঙ্খলা বোর্ডের সভা অনুষ্ঠিত

  • Published
  • 17 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৯তম শৃঙ্খলা বোর্ডের সভা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আলী নূর, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোস্তফা হাসান।
সভায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।